থাইরয়েড রোগের লক্ষণ এবং প্রতিকার, Thyroid Disease Symptoms and Remedies-
থাইরয়েড হল একটি গ্রন্থি, এটি আমাদের গলার কাছে থাকে। এই গ্রন্থি থেকেই যে হরমোন নিসরিত হয় তাকেই থাইরয়েড হরমোন বলা হয়ে থাকে। এই হরমোন প্রতিটি মানুষের দেহেই রয়েছে আমাদের স্বাভাবিক জীবন ধারণের ক্ষেত্রে এই হরমোন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। থাইরয়েড হরমোন আমাদের বিপাক ক্রিয়া নিয়ন্ত্রন করতে সহায়তা করে থাকে। শিশুদের স্বাভাবিক বুদ্ধির বিকাশ, তাদের বেড়ে ওঠা এবং বয়সনধির লক্ষন প্রকাশ করতে সহায়তা করে এই হরমোন। মহিলাদের ঋতু চক্র থেকে শুরু করে গর্ভধারন সবেতেই এই হরমোনের ভূমিকা রয়েছে। আমাদের প্রত্যেকের শরীরেই স্বাভাবিক মাত্রায় থাইরয়েড হরমোন রয়েছে। সমস্যা শুরু হয় তখন যখন কোনো কারণে এই হরমোনের মাত্রা কমে যায় বা বেড়ে যায়। যখন রক্তে এই হরমোনের পরিমান বেড়ে যায় তখন বলা হয়ে থাকে হাইপার থাইরয়িজম, যখন এই হরমোনের মাত্রা কমে যায় তখন বলা হয়ে থাকে হাইপো থাইরয়েডেজম। তবে আমাদের চারপাশে বেশীর ভাগ ক্ষেত্রে হাইপো থাইরয়েডজমি দেখতে পাওয়া যায়। তবে থাইরয়েডের এই রোগের বেশ কিছু কারণ দেখা গিয়েছে। প্রথমেই বলা যায় যারাই হাইপো থাইরয়েডজিমে আক্রান্ত হোন দেখা গিয়েছে তাদের পরিবারের কখনো না কখনও কেউ আগে থেকেই এর শিকার হয়েছেন। তাই বলা যেতে পারে রোগটি জিনগত। আয়োডিন কম খেলেও এটি হতে পারে। এছাড়া থাইরয়েড গ্রন্থি র কাছে যদি কোনো রকম অপারেশন হয়ে থাকে, অথবা কোনো ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়ার কারণেও এই রোগ হতে পারে। তবে এই রোগের লক্ষন গুলির মধ্যে অন্যতম হল কোনো রকম কারণ ছাড়াই দেহের ওজন বেড়ে যাওয়া। এছাড়া সব সময়েই ঘুম, ঘুম ভাব কাজে কর্মে অনিহা এই রোগের একটি লক্ষন। এই রোগে হাত পাও ফুলে যায় অনেক ক্ষেত্রে। তবে মহিলাদের ক্ষেত্রে ঋতু চক্রে সমস্যা এবং গর্ভ ধারণের সমস্যা দেখা যায়। তবে শিশুদের ক্ষেত্রে যদি সঠিক সময়ে এই রোগ নির্ধারিত না করা যায় তবে শিশুর শারীরিক ও মানসিক বিকাশের ক্ষেত্রে অত্যন্ত সমস্যা দেখা যায় শিশু বেটে বামনো হতে পারে। যারা ইতিমধ্যেই এই রোগে আক্রান্ত হয়েছেন তাদের প্রতিদিন সকালে খালি পেটে জলখাবার ঘণ্টা দুয়েক আগে থাইরকস নামে ট্যাবলেট সেবন করতে হবে। একটি বিষয়ে খেয়াল রাখতে হবে অনেকে কয়েকদিন ওষুধ সেবন করার পর একটু সুস্থ বোধ করলে ওষুধ বন্ধ করে দেন, এক্ষেত্রে বলে রাখা ভালো এমনটা ভুলেও করা চলবে না। এমনটা করলে আবার পুনরায় রোগের লক্ষন গুলি পরিলক্ষিত হয়। এই রোগ নিয়ন্ত্রন যোগ্য কিন্তু নিরাময় যোগ্য নয় তাই সুস্থ থাকতে গেলে এই রোগের ওষুধ সারা জীবন সেবন করতে হবে। সঙ্গে অবশ্যই সু চিকিৎসকের পরামর্শ নিতে হবে কিছু গুরুত্বপূর্ণ রক্ত পরীক্ষা করিয়ে দেখে নিতে হবে থাইরয়েড হরমোনের মাত্রা রক্তে কতটা স্বাভাবিক রয়েছে।
Translate to English - Thyroid is a gland located near our throat. The hormone released from this gland is called thyroid hormone. This hormone is present in every human body and plays an important role in our normal life. Thyroid hormones help regulate our metabolism. This hormone helps children develop normal intelligence, grow and express signs of aging. These hormones play a role in women starting from their menstrual cycle to pregnancy. We all have normal levels of thyroid hormones in our bodies. The problem starts when the level of this hormone decreases or increases due to some reason. When the amount of this hormone in the blood increases, it is called hyperthyroidism, when the level of this hormone decreases, it is called hypothyroidism. But most of the cases of hypothyroidism are seen around us. However, there are several causes of this thyroid disease. First of all, it can be said that those who have been diagnosed with hypothyroidism have a family history of it. So it can be said that the disease is genetic. It can also be caused by low intake of iodine. Besides, if there is any kind of operation near the thyroid gland, or due to the side effects of any medicine, this disease can also occur. However, one of the symptoms of this disease is weight gain without any reason. Apart from this, sleepiness all the time, sleepiness and reluctance to work is a symptom of this disease. In this disease, the hands and feet also swell in many cases. However, in women, menstrual cycle problems and problems with conception are seen. However, if this disease is not diagnosed at the right time in the case of children, then there is a great problem in the physical and mental development of the child, the child may be stunted. Those who are already suffering from this disease should take Thyrox tablets every morning on an empty stomach a couple of hours before breakfast.
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন