তিন রাজ্যের বিধান সডা ভোট মিটতেই বাড়ল রান্নার গ্যাসের দাম, The price of cooking gas increased after the assembly polls of three states-
তিন রাজ্যের বিধান সভা ভোট মিটতেই এক লাফে অনেকটা বেড়ে গেলো রান্নার গ্যাসের দাম। সাধারণ মানুষের নাভি শ্বাস ওঠার জোগাড়। ভর্তুকি বিহীন রান্নার গ্যাসের দাম বেড়ে দাঁড়ালো ৫০ টাকা। কোলকাতাতে ভর্তুকি বিহীন ১৪.২ কেজি রান্নার গ্যাসের দাম বেড়ে দাঁড়ালো ১১২৯ টাকা। প্রায় মাস সাতেক পর আবার বাড়লো রান্নার গ্যাসের দাম। পাশাপাশি রেস্তোরাঁর ব্যবহারের বাণিজ্যিক গ্যাসের দাম ও বাড়লো।, ১৯ কেজি বাণিজ্যিক সিলিন্ডারের দাম ৩৫ ২ টাকা বেড়ে হল দু হাজার ২২১ টাকা ৫০ পয়সা।এই বছরের শুরুতেই রান্নার গ্যাসের দাম বেড়ে দাঁড়ায়, ১ হাজার ৮৬৯ টাকা, ৫০ পয়সা ।রান্নার গ্যাসের দাম বাড়া নিয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে বিজেপি সাংসদ দিলীপ ঘোষ জানিয়েছেন, রান্নার গ্যাসের দাম বাড়ার সঙ্গে ভোটের কোনো সম্পর্ক নেই, এটি মূলত আন্তর্জাতিক বাজারে উপরে নির্ভর শীল।তিনি আরও যোগ করেছেন মানুষের হাতে এখন যথেষ্ঠ টাকা রয়েছে তাই এই দাম বৃদ্ধি আম জনতাকে কোনো অসুবিধায় ফেলবে না. রাজনৈতিক নেতারা যাই বলুন সাধারণ মানুষের জীবন ক্রমাগত ওষঠাগত হয়েই চলেছে। Translate to English - The price of cooking gas has increased by a leap after the assemb...